আলহামদুলিল্লাহ! ![]()
যুব দিবস ২০২৬ উপলক্ষে অভয়নগর উপজেলায় সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রানাগাতি সমাজ কল্যাণ সংস্থা শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা পুরস্কার অর্জন করেছে।
সংস্থার পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন বীর কন্যা আফিয়া খাতুন কাকলী, সাধারণ সম্পাদক, রানাগাতি সমাজ কল্যাণ সংস্থা।
এই অর্জন আমাদের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও মানবসেবার অনুপ্রেরণার প্রতিফলন। ![]()
আমরা বিশ্বাস করি, এই সম্মাননা আমাদের ভবিষ্যতে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।




সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
মানবসেবায় অঙ্গীকারবদ্ধ, সমাজ উন্নয়নে নিরলস—রানাগাতি সমাজ কল্যাণ সংস্থা।